২৮ ঘণ্টা পর বিদ্যুৎ ফিরে পেলো শাবিপ্রবি ভিসি

২৫ জানুয়ারি, ২০২২ ০৯:০২  
টানা ২৮ ঘণ্টা পর বিচ্ছিন্ন থাকার পর বিদ্যুৎ সংযোগ ফিরে পেয়েছে  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসভবন।  একইসংযোগ বিশ্ববিদ্যালয়ের ৩০-৩৫ জন কর্মচারীর বাসায়ও সংযুক্ত থাকা এবং তাদের বাসায় রোগীরা সমস্যায় পড়ায় এই সংযোগ ফিরিয়ে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। সোমবার রাত সাড়ে ১২টার দিকে বিদ্যুৎ সংযোগ চালু করেন তারা। এর আগে রোববার রাত ৮টার দিকে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করেছিলেন আন্দোলনকারীরা। উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তার পদত্যাগ দাবিতে গত ১৭ জানুয়ারি থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গত বুধবার থেকে একই স্থানে অনশন শুরু করেন ২৪ শিক্ষার্থী। বাসভবনের সামনে অবস্থানের কারণে গত ১৭ জানুয়ারি থেকেই অবরুদ্ধ অবস্থায় আছেন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ।